শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাঁকা বাসে ধর্ষণচেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসচালক ও তার সহকারীর হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েছেন । এ নিয়ে থানায় অভিযোগও করেছে ওই ছাত্রীর পরিবার। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় দুপুরে একটি মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার। এর পরেই অভিযানে নেমেছে আমাদের টিম। ওই ঘটনায় বাস, অভিযুক্ত বাস চালক ও সহকারীকে ধরতে অভিযান চলমান রয়েছে। দ্রুতই আমরা তাদের আটক করতে সমর্থ হবো।
তিনি জানান, শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। এতে বাসের চালক ও তার সহকারীকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী পুরো ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যাতে তিনি লিখেন, ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। সেদিন বিকেলে ক্লাস শেষ করে ভুক্তভোগী ছাত্রী আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ১নং গেট হতে ৩নং বাসে উঠেন। ওই সময় তার এক বন্ধুও ছিল। তবে বাসের পেছন দিকে আসন না থাকায় চালকের সহকারীর সামনের আসনে বসেন তারা। ইতোমধ্যেই তার বন্ধুর কাজ থাকায় জিইসিতে নেমে যায়। বাসটি নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ওই ছাত্রী ছাড়া সকল যাত্রী একে একে নেমে যায়। তিনি নিউমার্কেট মোড়ে নামার জন্য বাসেই অবস্থান করছিলেন। এমন সময় তাকে বাসে একা পেয়ে, হঠাৎ বাসটি গন্তব্য বদল করে স্টেশন রোডের দিকে মোড় নেয় এবং গতি বাড়িয়ে দেয়।

ঘটনার তাৎক্ষণিকতায় কি হচ্ছিল বুঝতে পারছিলেন না ভুক্তভোগী ওই ছাত্রী। তখন তিনি বাস চালককে বাস থামাতে বললে চালকের সহকারী তার দিকে ছুটে আসে এবং ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ সময় দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে, আত্মরক্ষার্থে ওই ছাত্রী তার ডান হাতে থাকা মোবাইল দিয়ে চালকের সহকারীকে আঘাত করেন এবং চলন্ত বাস থেকে লাফ দেন। ঘটনার সময় বাসের চালকও ‘ধর মেয়েটারে ধর’ বলে সহকারীকে উৎসাহ যোগাচ্ছিল। পরে এক রিকশা চালকের সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ওই ছাত্রী বাসায় ফিরে আসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD