শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ঘূর্ণিঝড় ও ধূলিঝড়ে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১১০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ মে, ২০১৮
জিবি ডেস্ক: টানা বৃষ্টি পর ঝড় এবং ধুলোঝড়ের কারণে ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। বৃহস্পতিবার সকালে আঘাত আনা এ ঝড়ের খবর প্রকাশ হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। এতে বলা হয় অধিকাংশের মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় এবং ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে।

দেশটির সরকারি তথ্য অনুসারে, রাজস্থানে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যার ১৯ জন ভারতপুর জেলায় এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ওই এলাকার প্রায় আট হাজার বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এছাড়া উত্তর প্রদেশে ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৩ জন আগ্রায়। এ রাজ্যটিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার ঝড় আঘাত আনে।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের ঝড় আরো দুইদিন অবস্থান করতে পারে। বিশেষ করে রাজ্যের উত্তরাঞ্চলে।নরেন্দ্র মোদীর টুইট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানিয়েছেন, সংকট মোকাবেলা করার জন্য রাজ্যগুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD