শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

গ্রাহককে ১ টাকা ঠকাতে সহযোগী মোবাইল অপারেটররা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

মোবাইল ফোন ব্যবহারকারীদের রিচার্জে ১ টাকা করে ঠকাতে সহযোগীর ভূমিকা পালন করছে দেশের মোবাইল ফোন অপারেটররা। তারা এমন হারে প্যাকেজের মূল্য নির্ধারণ করছে, যেখানে খুচরা পয়সার অভাব দেখিয়ে রিচার্জ ব্যবসায়ীরা ১ টাকা করে বেশি নেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে সাড়ে ১৪ কোটি মোবাইল ফোনসংযোগ থেকে গ্রাহকের পকেট কেটে কোটি কোটি টাকা বাড়তি আয়ের সুযোগ তৈরি করা হয়েছে।

মোবাইল ফোনে সারা দিনরাত প্রতি সেকেন্ড ১ পয়সা দরে কথা বলার জন্য দেশের তিন বেসরকারি অপারেটরের একটি বিশেষ প্যাকেজ আছে। বিশেষ এ কলরেটে কথা বলার সুবিধা পেতে হলে গ্রাহকদের ২৯,৩৯, ৭৯ ও ১০৯ টাকা রিচার্জ করতে হয়। সুবিধাজনক হওয়ায় অনেক গ্রাহকই অপারেটরদের এ প্যাকেজ কেনেন। কিন্তু রিচার্জের দোকানে গিয়ে মূল্য পরিশোধ করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রে বাধে বিপত্তি। কারণ, ২৯ বা ১০৯ টাকা রিচার্জ করলে বেশির ভাগ দোকানিই আর ১ টাকা গ্রাহককে ফেরত দেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD