গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার এক কর্মী সমাবেশ শনিবার (৫ মে) বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলির সভাপতিত্বে এ কর্মী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.পি কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, যুব মহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক প্রফেসর নাদিরা পারভীন লাকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সোহানা জেসমিন, সহ তথ্য বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. জসীম উদ্দিন আহাম্মদ, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
যুব মহিলা লীগের কর্মী সভা সফল করতে আ’লীগ নেতা লিটনের শোডাউন
ময়মনসিংহের গৌরীপুরে যুব মহিলা লীগের কর্মী সভা সফল করতে শনিবার (৫ মে) বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক, শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের সাবেক ভি.পি
ও বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ ড. সামিউল আলম লিটনের নেতৃত্বে পৌর শহরে এক শোডাউন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুব মহিলা লীগের শত শত যুবনারী নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন। এর আগে উত্তর বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে সামিউল আলম লিটন নারীদের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রæতি দেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ গৌরীপুর পৌর শাখার সভাপতি আশিকুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক সাবেক ভি.পি মাহবুবুর রহমান শাহীন, সহ সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন, সাবেক যুবলীগ নেতা তপন সাহা, রামগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, স্থানীয় যুব মহিলা লীগের নেত্রী শাহনাজ খায়ের, রিপা আক্তার, নূরিকা আক্তার, জাহানারা বেগম, লিপি আক্তার, ছাফিয়া সুলতানা লিলি, পারভীন আক্তার, হোসনে আরা, শারমিন আক্তার প্রমুখ।