শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

গৌরীপুরে ভুয়া এসআই আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ মে, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: পুলিশের এসআই পরিচয়ে বাজারে মাংস ক্রয় করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় শামীম আহমেদ (২৮) নামে এক প্রতারক যুবক। পরে স্থানীয় জনতা ওই প্রতারক যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছেন। শনিবার (২৬ মে) বেলা ১১ টার সময় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মাছ মহালে প্রতারনাকালে ওই যুবককে আটক করা হয়। প্রতারক যুবক শামীম নেত্রকোনার সদর উপজেলার নাগরা এলাকার জহুর আলীর পুত্র বলে সাংবাদিকদের কাছে পরিচয় দিয়েছে। এসময় সে নিজেকে এস আই পরিচয় দিয়ে প্রতারনা কথা স্বীকারও করেছে।

গৌরীপুর মাছ মহালের স্থানীয় মাংস ব্যবসায়ী ফজলু মিয়া জানান, ঘটনার সময় উল্লেখিত যুবক তার দোকানে এসে ৫ কেজি মাংস ক্রয় করে। পরে মাংসের দাম পরিশোধের জন্য তার পকেট থেকে মানিব্যাগ বের করে বলে মানিব্যাগে টাকা নেই। সে নিজেকে গৌরীপুর থানার এসআই পরিচয় দিয়ে বলে থানা থেকে টাকা এনে টাকা পরিশোধ করে দিয়ে যাবে, এই বলে সে মাংস নিয়ে চলে যাচ্ছিল। এসময় যুবকের গতিবিধি সন্দেহজজনক মনে হওয়ায় তিনি এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে আটক করে গৌরীপুর থানার পুলিশের নিকট সোপর্দ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD