শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

গৌরীপুরে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
পুকুরে বিষ প্রয়োগের ফলে নিধনকৃত মাছ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগে দুর্বৃত্তরা স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করেছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চুড়ালী গ্রামে শনিবার (১৬ জুন) রাতের অন্ধকারে তোফাজ্জল হোসেন মানিকের পুকুরে বিষ প্রয়োগে এ মাছ নিধনের ঘটনাটি ঘটে। এতে ওই ব্যক্তির পুকুরে পাবদা মাছের পোনা মাছ মরে গিয়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার কলতাপাড়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের পুত্র মোঃ তোফাজ্জল হোসেন মানিক জানান, শনিবার রাতে কে বা কারা পূর্বশত্রু তার জের ধরে তার পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৭ লাখ টাকার পাবদা পোনা মরে পুকুরে ভেসে উঠে। ল্যাবরেটরী টেস্টে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মারা যাওয়া পোনা মাছের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় মানিক বাদী হয়ে সোমবার (১৮ জুন) গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ সাংবাদিকদের জানান অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকার মৎস্য হ্যাচারীর মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD