শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

গৌরীপুরে কলা গাছ রোপনকে কেন্দ্র করে সংঘর্ষ: নারীসহ আহত ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: কলা গাছের চারা রোপনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহার বিষমপুর গ্রামে সোমবার (৩০ এপ্রিল) বিকেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষে নারীসহ ৩ জন রক্তাত্ব জখম হয়েছে। উভয় পক্ষের আহতরা হলেন- উল্লেখিত গ্রামের মৃত দীন ইসলামের স্ত্রী জাহেরা খাতুন (৪৬) ও তার পুত্র সুমন (২০) এবং মৃত ওয়ারেছ আলীর পুত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল সরকার (৪০)। আহতদেরকে ওইদিন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জাহেরা খাতুন জানান ঘটনার দিন তিনি বাড়ির আঙ্গিনায় কলাগাছের চারা রোপন করায় সময় প্রতিবেশী ভাতিজা আজিজুল সরকার তাতে বাঁধা দেন। এতে দু’পক্ষের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আজিজুল ও তার ভাই নজরুল ইসলাম কুড়াল দিয়ে কুপিয়ে মাথায় রক্তাত্ব জখম করে এবং লাঠি দিয়ে পিঠিয়ে শরীর বিভিন্ন স্থানে ফুলাজখম করে। সংঘর্ষের সময় নিজ মাতাকে উদ্ধার করতে আসলে সুমনকে পিঠিয়ে আহত করে প্রতিপক্ষ।
এদিকে জাহেরা খাতুন যে স্থানটিতে কলাগাছের চারা রোপন করতে ছিলেন সেটি তার নিজের জমি বলে উল্লেখ করেন প্রতিপক্ষ আজিজুল সরকার। তিনি জানান কলাগাছের চারা রোপনের সময় বাঁধা দেয়ায় তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ জাহেরা খাতুন ও তার লোকজন। স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, ঘটনারদিন জাহেরা খাতুন নিজের জমিতেই কলারগাছের চারা রোপন করছিলেন। এসময় আ’লীগ নেতা আজিজুল সরকার অন্যায়ভাবে বাঁধা দিলে দু’পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষ আজিজুল সরকার গংদের হামলায় জাহেরা খাতুন ও তার সন্তান সুমন গুরুতর রক্তাত্ব জখম হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD