শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

গৌরীপুরে এমপি প্রার্থী অধ্যক্ষ রহুল আমিনের ইফতার পার্টি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যক্ষ রুহল আমিন বৃহস্পতিবার (৭ জুন) গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এর আগে মতবিনিময় সভায় তিনি বলেন ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তিনি দলের জন্য ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে দলকে তৃণমূল থেকে সু-সংগঠিত ও শক্তিশালী করনে কাজ করে যাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। মতমিনিময় সভায় বক্তব্য দেন গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আ.লীগ নেতা আব্দুল আউয়াল খান পাঠান, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, সাবেক যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির নেতৃত্বে প্রেসক্লাবের কর্মকর্তা, সম্মানীত সদস্য ও কর্মরত সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD