শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

গৌরীপুরে আ.লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে স্থানীয় নেতারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নৌকা যাঁর আমরা তাঁর’ এই মর্মে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এ অভিমত জানিয়ে সকল ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ইউনিয়ন আ.লীগের ৬ জন সভাপতি/সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামীলীগ একটি একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। এ সংগঠনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটা স্বাভাবিক।

মনোনয়ন প্রত্যাশীগণও নৌকার বিজয় সুনিশ্চিতকরনে মাঠে কাজ করে যাচ্ছেন। ময়মনসিংহ-৩ তথা গৌরীপুর আসনে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষে ইউনিয়ন আ.লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলার সহনাটি ইউনিয়নের আ.লীগের সভাপতি শ্রী রুহি দাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, রামগোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূইয়া ও ২নং গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD