শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

গোপন বৈঠক থেকে বিএনপির ১৬ নেতা-কর্মী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ এপ্রিল) বিকেলে বাংলামোটরের রূপায়ন টাওয়ার থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পরে ঢাকা মহানগর ‍পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, বাংলামোটরের  রূপায়ন টাওয়ারে গোপন বৈঠক চলাকালে বিএনপির এই নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সন্ধ্যার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রূপায়ন টাওয়ার থেকে দলটির ঢাকা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আলমগীর হোসেন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক জামিলুর রহমান নয়নসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD