শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

গুলিতে নিহত রাঙ্গামাটির উপজেলা চেয়ারম্যান শক্তিমান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
 রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ঘাতকরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। শক্তিমানের সঙ্গে থাকা রুপম চাকমাও এ সময় আহত হন। আহত রুপমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে গত ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ির একটি বাড়িতে হামলা চালিয়ে খাগড়াছড়ির ইউপিডিএফ নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করে একদল লোক। এক মাস পর গত ১৯ এপ্রিল খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকার এপিবিএন স্কুল গেইট এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ওই ঘটনায় দয়াসোনা চাকমার বাবা বৃষধন চাকমা যে মামলা করেছিলেন, সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমাসহ ১৯ জনকে আসামি করা হয়।

চলতি বছরের শুরুতে  ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার ঘটনায় দায়ের করা মামলাতেও আসামির তালিকায় ছিলেন রাঙামাটির এই উপজেলা চেয়ারম্যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD