শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

গাজীপুর সিটি নির্বাচন ২৬ জুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ মে, ২০১৮
জার্মান-বাংলা ডেস্ক: আদালতের নির্দেশে স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ সিটিতে ১৮ জুন থেকে প্রচারণা চলাতে পারবেন প্রার্থীরা। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফসিল ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোট অংশ নিতে পারবেন।
রোববার বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক সচিবসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এ নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। প্রার্থীরা ১৮ জুন থেকে আবারও প্রচারের সুযোগ পাবেন।
রোববার কমিশন সভায় ভোটের নতুন তারিখ ঠিক হওয়ার পর ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান বলেন, আদালতের আদেশ প্রতিপালন করতে হবে। কোনো ধরনের পর্যবেক্ষণ থাকলেও তা ভোটের আগে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ১৭ জুন পর্যন্ত কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা। কেউ প্রচারের চেষ্টা করলে আচরণবিধি লঙ্ঘিত হবে। রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD