শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের পক্ষে ১৪ দলের প্রচারণা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে প্রচার-প্রচারণায় নামছে কেন্দ্রীয় ১৪ দল।
আগামী ২১ থেকে ২৪ জুন পর্যন্ত কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বিভিন্ন টিমে ভাগ হয়ে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে এই প্রচারণা চালাবেন।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ১৪ দলের নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজভান্ডারী, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় মোহাম্মদ নাসিম বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেখানকার জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, গণতন্ত্রী পার্টির ড. শাহাদাৎ হোসেন ও অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, ওয়ার্কার্স পার্টির কামরুল হাসান খান, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টি জেপির আজিজ বাঙ্গাল, গণআজাদী লীগের নেতা নাসির উদ্দিন খানসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা প্রচারণায় অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD