শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করতে ইসির ব্যাপক প্রস্তুতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

জার্মান-বাংলা প্রতিনিধি, গাজীপুর: আগামী ২৬ জুন গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
প্রায় দেড়মাস পর গত ১৮ জুন থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গাজীপুর জেলা শহরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে।
নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর সঙ্গে বৈঠক করতে প্রধান নির্বাচন কমিশনার, সকল কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব বুধবার সকালে গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কথা বলবেন। পরে তারা দুপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) খুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে মেয়র পদে সাতজন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন, ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন।
আগামী ২১ ও ২২ জুন গাজীপুর সিটি নির্বাচনের প্রায় ৯ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা এবং ২৪ জুন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০৩ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, ইতিমধ্যে প্রশিক্ষণার্থীদের কাছে চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। ৪২৫টি ভোট কেন্দ্রে ৪২৫ জন প্রিসাইডিং কর্মকর্তা (এর ৫ শতাংশ রিজার্ভ), ২ হাজার ৭৬১টি ভোট কক্ষের জন্য ২ হাজার ৭৬১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা (এর ৫ শতাংশ রিজার্ভ), প্রতিটি ভোট কক্ষে দুজন করে মোট ৫ হাজার ৫২২ জন পোলিং অফিসারসহ (এর ৫ শতাংশ রিজার্ভ) প্রায় ৯ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি জানান, গাজীপুর সিটি নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে।
এ ছাড়া গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং টঙ্গীর আউচপাড়া এলাকার বসির উদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD