শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

গাজীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

গাজীপুরে সদর উপজেলার মির্জাপুর ক্লাস্টার পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বিকেলে  সদর উপজেলার ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে অংশ নেয় মির্জাপুর সপ্রাবি বনাম ভৌড়াঘাটা সপ্রাবি( বালক)  ও ডগরী সপ্রাবি বনাম ভবানিপুর সপ্রাবি ( বালিকা)। দর্শক পরিপূর্ণ  ওই মাঠে   অনুষ্ঠিত প্রতিযোগিতায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ভৌড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের কাছে ২-০গোলে হেরেছে। অপর  প্রতিযোগিতায় ভবানীপুর সপ্রাবি বালিকা টিমকে ২-০ গোলে হারিয়েছে ডগরী সপ্রাবি । গোল করে ফাতেমা ও মীম।

প্রতিযোগিতা শেষে ক্ষুদে ফুটবলারদেরকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা  পরিষদ চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  এডভোকেট রীনা পারভীন।

ওই অনুষ্ঠানে বক্তব্য দেন ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, রাজিব হোসেন , এবি সিদ্দিক সুমন, বাদল হোসেন মুন্সী,  প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জান মিলন প্রমুখ ।

প্রতিযোগিতা উদ্বোধন করেন পিরুজালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন ।প্রধান অতিথি এডভোকেট রীনা পারভীন বলেন , খেলাধূলার মাধ্যমে মনকে প্রফুল্ল রাখা যায় । মির্জাপুর ক্লাস্টার পর্যায়ে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুতফুন্নেছা। মির্জাপুর ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ  দর্শকদের কাছে প্রতিযোগিতা হয়ে উঠে উপভোগ্য ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD