গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ হতে মনোনয়নের “সবুজ সংকেত” পেয়েছেন পাঁচ প্রার্থী । তারা হলেন গাজীপুর -১ আকম মোজম্মেল হক, গাজীপুর -২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর -৩ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর -৪ সিমিন হোসেন রিমি ও গাজীপুর – মেহের আফরোজ চুমকি। এর মধ্যে নতুন মুখ হলেন গাজীপুর -৩ এর ইকবাল হোসেন সবুজ ।
সবুজ সংকেত পাওয়ায় স্ব স্ব নির্বাচনী এলাকার প্রার্থীদের পক্ষে হয়েছে মিষ্টি বিতরণ । দলীয় নেতাকর্মীদের সাথে আলাপে এ তথ্য জানা যায় । তবে গণভবনের হতে মনোনয়ন বোর্ডের চিঠি প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি চুড়ান্তভাবে জানা যাবে ।
গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন জানান, দলের প্রাথীদের পক্ষে তৃণমুল নেতাকর্মীরা কাজ করবে । বিভেদ ভুলে নৌকার বিজয়ের জন্যে কাজ করতে কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে ।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নদানে জেলার আগ্রহী প্রার্থীদের মধ্যে সাক্ষাত পর্ব চলছে ।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর প্রাথীতা প্রত্যাহারের শেষ দিন , প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর । আর ১০ ডিসেম্বর হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ।