শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার: মির্জা আব্বাস

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ক্যাপসান: বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে- এটি সত্য। তবে এটাও সত্য যে, অন্তর্বর্তী সরকারের গত আট মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না।’ নেতাকর্মীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘অনেকে ভাবছেন- এখন বিএনপির সুদিন। কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি; ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছেন। তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না।’

তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করেন- তারেক রহমান দেশে আসেন না কেন? আমি তাদের বলবো, তারেক রহমান অবশ্যই আসবেন। সময়মতো দেশে আসবেন। মাথায় রাখতে হবে- আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই তারেক রহমানকে ভেবেচিন্তে এগোতে হবে। তিনি বিদেশে বসেই বিএনপিকে অনেক শক্তিশালী করেছেন।’

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি-দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ-দখলবাজদের অপকর্ম করতে দেয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’

এ বিএনপি নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও একই অবস্থা। মিডিয়া সত্য বলতে পারছে না। সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশীদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD