শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

খুলনায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

খুলনার তেরখাদা উপজেলায় আজ সোমবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গোলাম মওলা (৪০) নামের আওয়ামী লীগের একজন নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, নিহত গোলাম মওলা তেরখাদা সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সকালে কৃষক লীগ নেতা ঝিলু মিয়া মুন্সী ও গোলাম মওলার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাঁদের সমর্থকদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে গোলাম মওলা ধারালো দায়ের কোপে মারাত্মক জখম হন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পক্ষ দুটি দীর্ঘদিন বিরোধে লিপ্ত ছিল। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD