শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনাকে আধুনিক নগরী গড়তে মাদকমুক্ত করার ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি: মঙ্গলবার নগরীর শহীদ হাদিস পার্কে কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলকে সংবর্ধনা প্রদান করেন খুলনা সদর থানা আ’লীগ ।

এ উপলক্ষে বক্তৃতায় সংবর্ধিত অতিথিদ্বয় বলেন, নির্বচনী প্রতিশ্রুতি অনুযায়ী খুলনাকে সন্ত্রাস,মাদক ও দখল মুক্ত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই মহানগরীকে যানজট এবং ২২ খাল দখল মুক্ত করার কাজ চলছে। অনিয়ম করে কেউ পার পাবে না। বক্তারা বলেন,খুলনা মহানগরীর উন্নয়নে পর্যাপ্ত পরিমান অর্থ একনেকে পাশ হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে খুলনাকে একটি আধুনিক ও মাদকমুক্ত নগরী গড়ে তুলতে চাই।

বক্তারা আরো বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে আমরা সকলের সহযোগিতা চাই। এ অঞ্চলের উন্নয়নে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। কারোর কথায় বিভ্রান্ত না হয়ে উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ।

বক্তারা বলেন, বর্তমান সরকার অসহায় ও দু:স্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। সরকার গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছে।

সরকার শহরের পাশাপাশি গ্রামেরও উন্নয়নের পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছেন। নানা ষড়যন্ত্রে বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণে তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছপা হননি। পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের অর্থনীতির চাকা আরো গতিশীল হবে। পদ্মাসেতু আজ দৃশ্যমান। সেতুর কাজ প্রায় ৬৫ শতাংশ শেষ হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য সারা জীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধু শোষনমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

খুলনা সদর থানা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সদর থানা আ’লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর ফকির সাইফুল ইসলামের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ছিলেন মহানগর আ’লীগের নেতা কাজী এনায়েত হোসেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, খুলনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাহেব আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, অসিত বরন বিশ্বাস, ফারুক হাসান হিটলু, এ্যাডঃ তারিক মাহমুদ তারা, রণজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ ও আসাদুজ্জামান রাসেল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদ্বয়কে ক্রেস্ট ও ফুলের নৌকা দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সদন থানার নয় ওয়ার্ডের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। শহীদ হাদিস পার্ক কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD