শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

খালেদা জিয়া ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকে না: আসিফ নজরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের আত্মমর্যাদার সমার্থক হচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ ও জনগণের প্রয়োজনে তিনি সব কিছু করেছেন। জনগণের স্বার্থেই তত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়েছিলেন। জনগণের প্রয়োজনে পুনঃনির্বাচন দিয়েছিলেন। আসলে বেগম খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, তিনি ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকে না।

রবিবার রাজধানীর হোটেল লেকশো’র বল রুমে আয়োজিত মাহফুজ উল্লাহ রচিত ‘খালেদা জিয়া, হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক বোধগম্যতা এত বেশি যে, কেউ যদি বেগম খালেদা জিয়া সম্পর্কে একটা ভাল কথা বলেন, তাহলে ধরেই নেয়া হয় তিনি বিএনপি। কেউ জিয়াউর রহমানকে ভালবাসলে বঙ্গবন্ধুকে ভালবাসতে পারবেন না। আশ্চর্য মনমানসিকতা নিয়েই আমরা বসবাস করছি। আকাশকে বাদ দিয়ে কি মেঘকে ভালবাসা যায়?

যারা মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের সবাইকে মূল্যায়ন করতে সমস্যা কোথায়?’- প্রশ্ন আসিফ নজরুলের।

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার প্রসংশা করতে পারলে, বেগম খালেদা জিয়ার প্রসংশা করতে বাধা কোথায়? বাংলাদেশের মতো দেশে বেগম খালেদা জিয়াকে নিয়ে বই লেখা খুবই কঠিন। বইটি লেখার মাধ্যমে অসাধারণ একটি সূচনা করেছেন মাহফুজ উল্লাহ। বইয়ে বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিন নিয়ে কথা আছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রথম ক্ষমতায় আসার সময়ই ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। বইটিতে তার জন্মদিনের কথা উল্লেখ আছে।

লেখকের দাবি, এতোদিন কেনো এই বিষয় নিয়ে কথা হয়নি। যখন বেগম খালেদা জিয়ার কঠিন সময়, তখনই এই বিষয়টি নিয়ে বিতর্ক করা হচ্ছে।

ঢাবির এ শিক্ষক বলেন, আমার মতে, শুধু বিএনপি নয়, বাংলাদেশের ইতিহাস জানতে এই বই খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংস্কৃতি বুঝতে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বইটি পড়া দরকার। ‘লেখকরা যদি কিছু লিখতে যায়, কেউ বলেন উনি আওয়ামী লীগ, কেউ বলেন উনি বিএনপি। আমাদের মন মানসিকতা এত পুওর যে, কোনো লেখক সাহস করে কিছু লিখতে চায় না’–যোগ করেন আসিফ নজরুল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD