কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার সাজার মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ পালন করে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিএনপির নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশি বাধার মুখে পড়ে তারা সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে।
বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে মিথ্যা ও ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে তার মুক্তির দাবি জানান।