শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজতি পরোয়ানা ইস্যুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ সেপ্টেম্বর) পুরান ঢাকার বকশিবাজারের আদালতে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীরের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১১ অক্টোবর মামলাটিতে খালেদা জিয়ার উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।

এর আগে সোমবার মামলাটিতে প্রাক্তন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে অভিযোগ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি এ দিন সময়ের আবেদন করেন। আর মামলার প্রধান আসামি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্য একটি মামলায় কারাগারে আছেন জানিয়ে তার উপস্থিতির জন্য সময় আবেদন করেন আইনজীবীরা। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক মামলার আগামী ধার্য তারিখে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাশকন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যুর আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহম্মেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, জিয়া উদ্দিন জিয়া, হান্নান ভূঁইয়া, হেলাল উদ্দিন, প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। আর হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD