শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

‘ক্লিন গাজীপুর’ গড়তে মাঠে নামলেন মেয়র জাহাঙ্গীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: ক্লিন সিটি করপোরেশন গড়তে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বুধবার (১৯ সেপ্টেম্বর) নামলেন মহাসড়কে। সকাল থেকেই সিটির চান্দনা এলাকায় মহাসড়কে তিনি কর্মীদের নিয়ে পরিচ্ছন্ন করেন সড়কপথ। অবৈধ দোকানপাট সড়িয়ে দেন ফুটপাত থেকে। নির্বাচনে দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নে প্রথম তিনি এ কর্মসূচিতে অংশ নেন ।

গাজীপুরে অসহনীয় যানজটে ভুগতো যাত্রীরা। ফুটপাত ছিল অবৈধ দখলে। মহাসড়কের ওপর ট্রাক পার্কিং ছিল নিত্যদিনের চিত্র। পুলিশের নীরবতায় এ সমস্যার হয়নি নিরসন। পত্রিকার পাতাজুড়ে খবর এলেও দাপুটে যানবাহন শ্রমিক মালিকদের বিরুদ্ধে নেয়া হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। অবশেষে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের এ পদক্ষেপ গ্রহণে পালেট গেলো দৃশ্যপট।
চান্দনা এলাকার বাসিন্দা নাসির মিয়া বলেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত হওয়ায় যানবাহন চলাচল নির্বিঘ্ন হলো।

ক্লিন সিটি কার্যক্রমে অংশ নেয়া কর্মী কমলা আকতার বললেন, পরিশ্রম করে আমরাও খুশি।

মেয়র জাহাঙ্গীরের এ কার্যক্রম প্রশংসিত হয়েছে নগরবাসীর নিকট। আগাম খবর পেয়ে ওই সময় ছুটে আসেন দলীয় কর্মীরা, আসেন সাংবাদিকগন। ভিড় করেন উৎসুক পথচারীসহ অনেকেই। গাজীপুর মেট্রো পুলিশ (জিএমপি)র কর্মকর্তাগণও পাশে দাঁড়ান।

এ সময় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ক্লিন সিটি গড়তে, মহাসড়কের যানজট মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। গ্রীন সিটি উপহার দিতে তিনি কাজ করে যাবেন বলে ঘোষণা দেন তরুণ নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD