শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

কোনও স্থানীয় সরকার নির্বাচনেই সেনা মোতায়েন হবে না: সিইসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

ঢাকা: শুধু গাজীপুর বা খুলনা নয়, কোনও স্থানীয় সরকার নির্বাচনেই সেনা মোতায়েন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি  বলেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ দুই সিটির নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইসি সচিব বলেন, সিইসি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষ আচরণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সব প্রার্থীর সঙ্গে যেন সম আচরণ করা হয় সে নির্দেশও দেয়া হয়েছে।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে কমিশনকে আশ্বস্ত করেছেন বলে ইসি সচিব জানান।
এ দুই সিটি নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও রকম গুজব না ছড়ানো হয় সেজন্য বিটিআরসি ও মোবাইল অপারেটরদের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করবে বলে সচিব জানান।
এছাড়াও শিল্প এলাকা গাজীপুরে যাতে সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকে তা নিশ্চিত করতে পোশাক খাতের ব্যবসায়ীদের দুই শীর্ষ সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএ-র প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবে বলে তিনি জানান। এছাড়াও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও এ বিষয়ে পৃথক বৈঠক করা হবে তিনি জানান।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে কিনা জানতে চাইলে তিনি  সাংবাদিকদের বলেন, দুই সিটি করপোরেশনের দু-একটি ওয়ার্ডে সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের চিন্তা করছে ইসি। তবে এখনও ওয়ার্ডের কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়নি।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন—বিএনপি প্রার্থীর এমন দাবির বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমরা তার (এসপি) বিষয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে খবর নিয়েছি। তারা তার (এসপি’র) কাছে কোনও রকম অসহযোগিতামূলক আচরণ পাননি বরং সহযোগিতাই পেয়েছেন। তাছাড়া আমরা বিএনপিকে বলেছিলাম, কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিতে হলে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। সে ধরনের কোনও অভিযোগ আমরা পাইনি ।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD