মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আজ ১৪-০৬-১৮ রোজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ মি: কোটচাঁদপুর টু তালসার রোড মোহনপুর আখ সেন্টার সংলগ্ন আলুকদিয়া সোলিং রোডের মুখে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।এই সড়ক দূংঘটনায় ঘটনা স্থলেয় কোমলমতি একটি শিশু মৃত্যু বরণ করে ও একজন মহিলা গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত মহিলাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করা হয়েছে।শিশুটির মৃত্যুতে শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।