শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

কোটচাঁদপুরে বাওড়ের জমি নিয়ে এক মুক্তিযোদ্ধার প্রতারণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ আগস্ট, ২০১৮
মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদদহের কোটচাঁদপুর উপজেলায় মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি খাস জমি নিলামের কাগজপত্র নিয়ে একের পর এক প্রতারণা করছেন সাবদার রহমান নামে এক মুক্তিযোদ্ধা। এবার সেই জমি নিয়ে প্রতারণার শিকার হলেন জেলার মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এরই মধ্যে ওই নেতার নামে ১৪৪ ধারায় মিথ্যা মামলা করেছেন মুক্তিযোদ্ধা সাবদার রহমান।
ভুক্তভোগী ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ জানান, ২০১৭ সালের ১৫ই এপ্রিল কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের হারেজ আলীর পুত্র মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী সাবদার রহমান উপজেলার বলুহর বাওড় সংলগ্ন কাগমারী গ্রামের ৪২ নং মৌজার ১৫০৯ দাগের ৫ একর ১৫ শতাংশ জমিতে থাকা পুকুর ৩ বছরের চুক্তিতে আমার নিকট লীজ দেয়। যা, তার নিজ স্বাক্ষরিত ননজুডিশীয়াল স্টাম্পে চুক্তি নামা করে দেয়।মুক্তিযোদ্ধা সাবদার রহমানের চুক্তি নামায় উল্ল্যেখ আছে যে, পুকুরের ১০ ফুট গভীর করে বালু উত্তলন করাসহ ৪/৫ ফুট উঁচুকরে পুকুর পাড় বেধে দিতে হবে।
 হারুন অর রশীদ জানান,আমি চুক্তি নামার সর্ত পূরণ করে পাড় বেধে খনন করে পুকুরটি মৎস চাষের উপযুগী করে তুলি। কিন্তু ১ বছর না যেতেই লিজ দাতা সাবদার রহমান আমার খনন করা মেশিনটি জোর পূর্বক উঠিয়ে নেয়। এতে আমার ৫ লক্ষ ৭০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।
অভিযোগ আছে সাবদার রহমানের পূর্ব পরিচিত কুমিল্লা জেলার জামির মিয়া নামক এক ব্যাক্তিকে ভুল বুঝিয়ে উক্ত ৫ একর ১৫ শতাংশ জমির মধ্যে ১ একর জমি চলতি বাজার মূল্যে জামির মিয়ার নিকট বিক্রয় করে রেজিস্ট্রি করে দেয়। কিন্তু সাবদার রহমানের কারসাজি ও ভয়ে জামির মিয়া আজও সেই জমি দখল নিতে পারে নাই।নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী কাগমারী গ্রামের কয়েকজন ব্যাক্তি জানান,মুক্তিযোদ্ধা সাবদার রহমার এর আগেও ওই পুকুর আমাদের নিকট লিজ দিয়েছিলেন। কিন্তু লিজের সময় শেষ হওয়ার পূর্বেই পুকুরটি জোর করে দখল করে নেয়।
এলাকাবাসী জানায়, সাবদার রহমান নিলামের কাগজপত্র তৈরী করে বলুহর বাওড় সংলগ্ন সরকারী খাস খতিয়ানের মাধ্যমে জলমহলে পুকুর কেটে ভোগও দখল করছে। এবং পুকুর লিজ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন।সাবদার রহমানের এহেন কর্মকান্ডে কেউ কোন প্রতিবাদ করতে পারে না, তিনি মুক্তিযোদ্ধার ক্ষমতা দেখিয়ে এইসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানান এলাকাবাসী ।
বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, আর এই সুযোগে সাবদার রহমানের মত লোকেরা মুক্তিযোদ্ধার এই মহান তকমা গায়ে লাগিয়ে একের পর এক অপকর্ম ও প্রতারণা চালিয়ে যাচ্ছেন। আর তার এই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ সহ সরকার দলীয় লোকজন।
এ বিষয়ে কথা বলতে সাবদার রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই নিজেকে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসাবে পরিচয় দেন। পরে তিনি  জানান, আমি তাবলীগ জামাতে আছি, এসে কথা বলবো। এদিকে সাবদার রহমানের এই সব অপকর্ম ও প্রতারণা বন্ধে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সূধীমহল।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD