শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

কৃষকলীগের নেতা দুলালকে হত্যা প্রচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ জুন, ২০১৮
সংবাদ সম্মেলন করেছে কৃষকলীগ নেতা ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি: কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলালের উপর একদল দুর্র্বৃত্ত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে। এদিকে দায়ীদের গ্রেফতার দাবি ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কৃষকলীগ নেতা ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল।
নিজ বাসভবন ঝিনাইদহের শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামে আজ লিখিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঈদের আগের সন্ধ্যায় ইফতারের পূর্বমুহুর্তে কয়েক যুবক অস্ত্রসহ তার গ্রামের বাড়ি শৈলকুপার পাঁচপাখিয়াতে প্রবশে করে। এসময় কৃষকলীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম দুলাল তার কর্মীদের সহ ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। পিস্তল সহ বাড়িতে প্রবেশের পর কর্মীদের বাঁধার মুখে পড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় তবে আলী হোসেন, সেকেন্দার আলী ও আজমত আলী নামের ৩জন ধরা পড়ে যায়। তাদের কাছ থেকে একটি পিস্তল পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ৩জন কে থানায় নিয়ে আসে তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয় ।
এদিকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের অভিযোগ তার উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি উদ্যোগ না নিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেলেও কোন মামলা নেয়া হয়নি। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন পুলিশবাদি মামলা নেয়া হবে বলে আশ্বাস দিলেও তা নেননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সামনে জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে দাবি করেছেন রাজনীতির মাঠে তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল এমন ষড়যন্ত্র করতে পারে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের সময়, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক লীগের সহসভাপতি বাবলু জোয়ার্দ্দার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আজাদ রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ও সাবেক কমিশনার মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD