শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

কুয়াকাটার সৈকতে ৪ টন ওজনের তিমি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ মে, ২০১৮

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটার সমুদ্র সৈকতে ৪ টন ওজনের ৪০ ফুট লম্বা আকারের একটি তিমি (বেলিন তিমি) ভেসে এসেছে । শনিবার (১৯ মে) সকালে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের রিজার্ভ ফরেস্ট এলাকায় ভেসে আসে এই মৃত তিমি। স্থানীয় জেলেদের ধারণা, গভীর সমুদ্রে কমপক্ষে ৮-১০ দিন আগে এ তিমি মাছটি মারা গেছে।
পর্যটক ও স্থানীয় লোকজন মাছটিকে একনজর দেখার জন্য ভিড় করেন সৈকতে।
এই সেই তিমি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণকারী গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন সোসাইটি’র মেরিন এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোর্ডিনেটর ফারহানা আখতার কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমি মাছ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এটি ব্রিডিস তিমি বা বেলিন তিমি। এদের দাঁত থাকে না, এর বদলে ছাঁকনির মতো অংশ থাকে। যার মাধ্যমে এরা পানি থেকে ছোট ছোট মাছ ও চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে বাঁচে। এরা সাধারণত ৪০ থেকে ৫০ ফুটের মত লম্বা হয়ে থাকে। কালো থেকে ধূসর বর্ণের এই তিমির পেটের দিকটা অনেকটা হালকা ক্রিম রঙয়ের। এদের মাথার আকার খাটো ও চওড়া এবং মাথায় তিনটি সমান্তরাল খাঁজ থাকে, যা দিয়ে সহজেই এদের আলাদা করা যায়। এরা সাধারণত ১২ বছর বয়স থেকে বাচ্চা জন্ম দিতে পারে। বাংলাদেশের জল সীমানায় সোয়াচ-অব-নো গ্রাউন্ড এলাকায় এদের সচরাচর দেখা যায়।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD