শিরোনাম :
চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাবে গড়ার পরিকল্পনা বাজেটে প্রতিফলিত হয়েছে: অর্থমন্ত্রী মধ্যম শক্তি হিসেবে অবস্থান জোরদারে ব্রিকস-আসিয়ানসহ বিভিন্ন জোটে যোগ দিতে চায় বাংলাদেশ বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল, প্রথমে বাড়বে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, ভাইরাল সিসিটিভিতে তোলপাড় ‘জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার অর্জন নয়’ : প্রধানমন্ত্রী কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও বাজার ব্যবস্থাপনা হবে আরও স্বচ্ছ: কৃষিমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর, জয় উৎসর্গ ফিলিস্তিনের প্রতি কেপ ভার্দের দুর্দান্ত লড়াই পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৯ শতাধিক

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, ভাইরাল সিসিটিভিতে তোলপাড়

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি সামনে আসার পর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর ঘটনাটি জনসমক্ষে আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি এগিয়ে যায়। পরে ওই নারীর ওপর যৌন সহিংসতার অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যায় বলে ফুটেজে দেখা যায়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্রেই পুলিশ বিষয়টি সম্পর্কে জানতে পারে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা দুলা মিয়ার ছেলে খোকন (৫০)-কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীর পরিচয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD