শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় গোমতীর পানি বেড়েই চলেছে

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
বাংলাদেশ-ভারত আন্ত:সীমান্ত নদী গোমতীর পানিপ্রবাহ বেড়েছে। ছবি: সংগৃহিত

বাংলাদেশের কুমিল্লা জেলায় গোমতী নদীর পানি বেড়েই চলেছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৬টায় গোমতীর পানি বিপদসীমার এক দশমিক ৬৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এ দিকে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় গোমতী চর থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে এবং কেউ কেউ বাধে আশ্রয় নিয়েছেন।

গোমতি একটি আন্ত:সীমান্ত নদী; যা বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে প্রবাহিত।

কুমিল্লার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বুধবার (৯ জুলাই) রাতভর ভারতের ত্রিপুরা ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় নদীতে পানি কম বেড়েছে। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারো বৃষ্টি শুরু হয়েছে। তাই গোমতী নদীতে পানি বাড়ছে।

পাউবো সূত্র আরো জানায়, কুমিল্লা অঞ্চলের চেয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে গত ২ দিন ধরে বেশি বৃষ্টিপাত হয়। তবে বুধবার রাতে বৃষ্টি কম হয়। রাত ১২টার দিকে গোমতীতে পানির প্রবাহ ছিল ৯ দশমিক ৪২ মিটারে। গত ৬ ঘণ্টায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। গোমতী নদীর এখনও বিপদসীমার এক দশমিক ৬৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গোমতী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস ও দাউদকান্দি উপজেলার বেশ কিছু গ্রামের লোকজনের মধ্যে বাঁধ ভাঙার আতঙ্ক দেখা দিয়েছে। চরের লোকজন ছুটছেন নিরাপদ আশ্রয়ে।

পাউবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান আজ সকালে বলেন, ‘টানা বর্ষণ আর উজানের ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। খবর পেয়েছি, ত্রিপুরায় বৃষ্টি কমে গেছে। কিন্তু আবারও বৃষ্টি শুরু হলে গোমতীর প্রতিরক্ষা বাঁধের জন্য হুমকি হতে পারে। জেলা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাঁধ এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD