শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

কিশোরগঞ্জে মা ও স্ত্রীকে খুনের দায়ে ঘাতকের ফাঁসির আদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

এ.এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মা ও স্ত্রীকে খুনের দায়ে ঘাতক ছাবেদ আলীকে (৬৫) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আসামীর উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এজিএম আল মাসুদ এই রায় ঘোষনা করেন।

রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত জাবেদ আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ প্রদান করেন।
ছাবেদ আলী পাকুন্দিয়া উপজেলার এগার সিন্দুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

২০০৩ সালের ২ শে জুন রাতে স্ত্রী মনোয়ারা খাতুনকে (৩৫) পরকিয়া করার সন্দেহে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, মনোয়ারার চিৎকার শুনে ছাবেদের মা জহুরা খাতুন মনোয়ারা কে বাচাঁতে এগিয়ে এলে ঘাতক ছাবেদ আলী তার মাকেও কুপিয়ে হত্যা করে।

জোড়া খুনের ঘটনায় ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান ওই বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দায়ের করেন।

সরকার পক্ষে এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী এবং আসামী পক্ষে অ্যাডবোকেট লুৎফর রশিদ রানা মামলা পরিচালনা করেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD