শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

কাশিয়ানীতে রাস্তার গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন এলাকায় সরকারি রাস্তার দু’পাশের গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা। কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রতিনিয়ত তারা রাস্তার পাশের গাছ কেটে উজাড় করে দিচ্ছে। এতে প্রতি বছর সরকারের লাখ লাখ টাকার মূল্যবান গাছ লুটপাট হয়ে যাচ্ছে। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগে জানা গেছে, গত তিন দিন আগে উপজেলার বেথুড়ী ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের বিষ্ণু সরকার ও কপিল সরকার নামে দুই ব্যক্তি রামদিয়া-ওড়াকান্দি এলজিইডি সড়কের পাশের বিশালাকৃতির দুটি রেইনট্রি গাছ কেটে ফেলেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
গাছ কাটার ব্যাপারে বিষ্ণু সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি রাস্তার পাশে গাছ গুলো লাগিয়ে ছিলাম। তাই আমি আমার গাছ বিক্রি করে দিয়েছি। যারা গাছ কিনেছে তারা কেটেছে। এ ভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া সড়কের দু’পাশ থেকে গত দু’বছরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি বিশালাকৃতির গাছ কেটে নিয়েছে স্থানীয়রা।

এদিকে একই ভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া, নড়াইল-ফুকরা, সাফলীডাঙ্গা-আড়ুয়াকান্দি, তিলছড়া-ওড়াকান্দি, সীতারামপুর-পুইশুর, সীতারামপুর-দেবাশুর, সীতারামপুর-সীতারামপুর দক্ষিণপাড়া, নড়াইল-ঘোনাপাড়া, তারাইল-গোপালপুর, ঘোনাপাড়া-সাজাইল, রাহুথড়-হাতিয়াড়া, নিজামকান্দি-তালতলা, শুক্তাগ্রাম-রাজপাট, শিল্টা-রাজপাট, সাতাশিয়া-পারুলিয়া, রামদিয়া-ওড়াকান্দি, মাঝিগাতি-গোয়ালগ্রাম, পোনা-সাজাইল ও তালতলা-রামদিয়া সড়কসহ বিভিন্ন সড়কের দু’পাশের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মাঈন উদ্দিন বলেন, গাছ কাটার বিষয় আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD