শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

কারেন্ট জালে ইলিশ ধরায় সিরাজগঞ্জে ৭ জেলের কারাদণ্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে সাত জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোড়জান ও ভুতের মোড় এলাকা থেকে জাল ও তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চালুহারা গ্রামের মো. আব্দুল মালেক (২৩), একই এলাকার সোহেল রানা (২২), রতন শেখ (২০), এরশাদ আলী (৩০) সাইফুল ইসলাম (২৫), খাস পুখুরিয়া দক্ষিণপাড়া গ্রামের শামছুল হক (২৫) এবং ফুলহারা গ্রামের মো. হানিফ শেখ (২৪)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঘোড়জান ও ভুতের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার জাল জব্দ ও সাত জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD