হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: আজ (২৮ সেপ্টেম্বর) শুক্রবার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজুলী উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।
গণতন্ত্রী পাটির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ১৪ দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ মো. শহীদুল্লাহ সিকদার এর নেতৃত্বে ফ্রি ব্যবস্থা পত্র ও ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১১৬৩ জন রোগীকে চিকিৎসা দেন। উপজেলার মুক্তিুেযাদ্ধাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি এম.এ.গনি ও সাধারন সম্পাদক আবদুল আলীম, মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আব্দুল মান্নান, আব্দুল হক, আব্দুর রশীদ, মো: হাবিবুল্লাহ, ইউসুফ, বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী এবং রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী বৃন্দ ।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও কাপাসিয়ার সন্তান অধ্যাপক ডা: মো: শহীদুল্লাহ সিকদার বলেন, আমরা বিশ্বাস করি গাজীপুর-৪ (কাপাসিয়া) এর মাটি মুক্তিযুদ্ধের রক্তস্নাত উর্বর ভূমি, এখানে মুক্তিযুদ্ধের অনেক গৌরব গাঁথা রয়েছে। চিকিৎসার মত একটি মৌলিক অধিকার নিশ্চিত করার জন্যে মুক্তিযুদ্ধের সকল মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।