শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যাত্রীর চাপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ।

সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। ফলে শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। 

ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন অনেকে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল—যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরে ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে। এজন্য আজ সকাল থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ ছিল বেশি। তবে মহাসড়কে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, রোববার থেকে সব অফিস খুলছে, তাই দুই দিন যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD