শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

করোনা : যুক্তরাজ্য-স্পেনকে পেছনে ফেলে আক্রান্তে শীর্ষ চারে ভারত

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২০

বিশ্বে শনাক্তের সংখ্যা ৭৫ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন ৩৮ লাখের বেশি। প্রাণ হারিয়েছেন চার লাখ ২৩ হাজারের বেশি মানুষ। এছাড়া বিশ্বে ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৬ হাজারের বেশি শনাক্ত হয়েছে। আর প্রাণহানি প্রায় পাঁচ হাজার।

যুক্তরাজ্য-স্পেনকে পেছনে ফেলে করোনা আক্রান্তে শীর্ষ চারে ভারত। দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩শ ৯৪ জনের মৃত্যু। করোনা শনাক্তের সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ। যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়ে গেছে দেশটি। সেখানে করোনায় মোট আক্রান্ত প্রায় তিন লাখ। একদিনে মারা গেছে ৩শ’ ৯৪ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে।

ব্রাজিলে একদিনে ১২শ’ বেশি মানুষের প্রাণহানি হয়েছে, মোট মৃত্যু ৪১ হাজারের বেশি। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ছাড়িয়েছে। মেক্সিকোতেও বেড়েছে মৃত্যু, একদিনে ৭শ’ ৮ জনসহ মোট মৃত্যু ছাড়িয়েছে ১৫ হাজার।

যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ২০ লাখ ৮৯ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ, মৃত্যু সাড়ে ছয় হাজারের বেশি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD