শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

করোনা : একমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২০

গত একমাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সোমবার সবনিম্ন মৃত্যু হয়েছে সাড়ে ৭শ জনের। মোট মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি। আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে দেশটিতে। স্পেন, যুক্তরাজ্য ও ইতালির পর এবার দুই লাখের বেশি করোনায় আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে রাশিয়ার নাম। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৯ হাজারের বেশি। তবে মৃত্যু তুলনামূলক কম। এখন পর্যন্ত প্রাণ গেছে ১ হাজার ৯১৫ জনের।

এদিকে পাঁচ সপ্তাহ পর চীনের উহানে ফের করোনা শণাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪জন। জার্মানিতে লকডাউন শিথিলের পর স্পেনে আক্রান্ত আড়াই লাখের বেশি , তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। ইতালিতেও সুস্থ হয়েছেন এক লাখের বেশি , দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে দুই লাখ। যুক্তরাজ্যেও কমতে শুরু করেছে মৃত্যু , একদিনে মারা গেছেন ২৬৮ জন। মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩১ হাজার।

ইউরোপের দেশগুলোতে মৃত্যু কমলেও ব্রাজিলে বাড়তে শুরু করেছে মৃত্যু। একদিনে প্রাণ গেছে ৪৬৭ জনের, মোট মৃত্যু ১১ হাজারের বেশি। আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ।

ভারতেও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন দুই হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে।

উল্লেখ্য , সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখের বেশি। ১৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD