শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

করিমগঞ্জে ভূসি দস্যু চাঁন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফ্ররাবাদে রোডস অ্যান্ড হাইওয়ে (সড়ক ও জনপথ) এর জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এবং মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের আমলিতলা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাফ্ররাবাদ ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন, গুজাদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী চাঁন মিয়া জাফ্ররাবাদ আমরিতলাসহ আশপাশের এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বক্তারা সরকারী জায়গা থেকে এ সকল অবৈধ স্থাপনা অপসারণসহ জড়িত চাঁন মিয়ার বিচার দাবি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD