শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

কনফুসিয়াস ইন্সটিটিউট ছাত্রছাত্রীদের জন্য চীনা শিক্ষাবৃত্তির নতুন সুযোগ

শান্তা মারিয়া
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

কনফুসিয়াস ইন্সটিটিউট ছাত্রছাত্রীদের জন্য চীনা শিক্ষাবৃত্তির নতুন সুযোগ

শান্তা মারিয়া
চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভাষা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য চীনে শিক্ষাবৃত্তির নতুন সুযোগ সৃষ্টি করছে। এমন মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুনভাবে যাত্রা শুরুর অনুষ্ঠানের বক্তারা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছয়তলায় স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুন যাত্রা শুরু হলো। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও করোনা মহামারীর কারণে গত আড়াই বছর এই প্রতিষ্ঠানটির ক্লাসরুমগুলো বন্ধ ছিল। করোনা মহামারীর প্রকোপে এই ইন্সটিটিউটের চীনা শিক্ষকরা স্বদেশে ফিরে যান।

অনলাইনে কিছু কিছু ক্লাস চালু থাকলেও সরাসরি পাঠদান বন্ধ থাকে।এখন মহামারী থেকে বাংলাদেশ অনেকটাই স্বাভাবিক পরিবেশে ফিরে আসায় নতুনভাবে সরাসরি পাঠদান শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার বিকেলে অনুষ্ঠিত ঘরোয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফুসিয়াস ইন্সটিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চায়নিজ ডিরেক্টর ইয়াং হুই। আরোও বক্তব্য রাখেন ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির যিনি ঢাবির কনফুসিয়াস ইন্সটিটিউটেরও অন্যতম পরিচালক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের প্রধান মো. আফজাল হোসেন, ঢাবির অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মুহাম্মাদ শরীয়ত উল্লাহ প্রমুখ।

চায়নিজ ডিরেক্টর ইয়াং হুই চীন আন্তর্জাতিক বেতারকে জানান, তিনি সদ্য বাংলাদেশে এসেছেন।

কনফুসিয়াস ইন্সটিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং এর কর্ম পরিধিকে আরও প্রসারিত করতে চান তিনি। আগামী মাস থেকেই কিছু কিছু ক্লাস সরাসরি শুরু হতে পারে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কনফুসিয়াস ইন্সটিটিউট ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনাভাষার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র: সিএমজি বাংলা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD