শিরোনাম :
২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজশাহী ও যশোরে নিহত ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: রাজশাহী ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নগরীর দামকুড়া থানার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ নগরীর উপকণ্ঠ হরিপুর বনপাড়া গ্রামের সাইম উদ্দিনের ছেলে। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

র‍্যাবের ভাষ্য, নিহত সাজ্জাদ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মাদক ও ডাকাতিসহ ৭-৮টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল দামকুড়া থানার কসবায় অভিযানে যায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলা করে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে।

উভয়পক্ষের গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তবে অন্যরা পালিয়ে যান। পরে ওই ব্যক্তিকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিসৎসক মৃত ঘোষণা করেন। এরপর খোঁজ নিয়ে নিহতের নাম পরিচয় নিশ্চিত হয় র‍্যাব।

এদিকে যশোরে ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় দু’দল ডাকাতদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে রাতে পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD