শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ওজিল বর্ণবাদের শিকার, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রত্যাখ্যান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

ফাতেমা রহমান রুমা: ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল দেশটিতে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। এই অভিযোগ ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। তবে তুর্কি বংশোদ্ভূত মিডফিল্ডারকে বর্ণবাদী আচরণ থেকে বাঁচাতে আরও কিছু করা যেত বলে মেনে নিয়েছে সংস্থাটি।

জার্মান ফুটবলে ‘বর্ণবাদী এবং অশ্রদ্ধামূলক’ আচরণ পাওয়ার অভিযোগ তুলে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ২৯ বছর বয়সী ওজিল।

আর্সেনালের এই মিডফিল্ডারের দাবি, রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানি বিদায়ের জন্য তাকে দায়ী করা হচ্ছে এবং তিনি অনেক ঘৃণামূলক বার্তাসহ ই-মেইল এবং হুমকিও পেয়েছেন।

এক বিবৃতিতে জাতীয় দল থেকে ওজিল অবসর নেওয়ায় দুঃখ প্রকাশ করে ডিএফবি। একই সঙ্গে বর্ণবাদের দাবি অস্বীকার করে তারা।

“ডিএফবির বর্ণবাদে জড়িত থাকাটা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। বহু বছর ধরে জার্মানিতে জাতিগত ঐক্য তৈরিতে ডিএফবি কাজ করে আসছে।”

গত মে মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে ছবি তোলায় ওজিলের কড়া সমালোচনা করেছিল জার্মান মিডিয়া ও ডিএফবি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন স্বীকার করেছে যে ঐ পরিস্থিতি ভালোভাবে সামলানো সম্ভব হয়নি।

“এটা দুঃখজনক যে মেসুত ওজিল উপলব্ধি করেছে যে বর্ণবাদী স্লোগানের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে সে যথেষ্ট সমর্থন পায়নি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে ওজিল সুনির্দিষ্ট অভিযোগ করলেও তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD