শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হলো জার্মান আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

গত ২৯ শে অক্টোবর, ২০২২ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব শাহজাহান খান এমপি, জনাব গাজী গোলাম দস্তগীর এমপি মাননীয় মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রণালয়, জনাব স ম রেজাউল করিম এমপি মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়া স্বশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন প্রধান অতিথি বিশিষ্ট লেখক সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামিলীগের সভাপতি এম এ কাশেম ও সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান , সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, ইটালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি শহিদুল হক,সুইডেন আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুরুল হাসান, ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম,ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান , স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আলামিন।

ভার্চুয়াল বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। এছাড়া পোল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নরওয়ে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রথম অধিবেশনের শুরুতে কুরআন তেলাওয়াত গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতার মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকলে দাঁড়িয়ে সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে স্বতঃস্ফূর্ত সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু (চেয়ারম্যান) বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া (কো-চেয়ারম্যান), বীর মুক্তিযোদ্ধা রমজান আলী খান (কো- চেয়ারম্যান),সম্মেলন পরিচালনা পরিষদের নেতৃত্বে, একুশ পদকপ্রাপ্ত লেখিকা নাজমুন নেসা পিয়ারির উপস্থিতিতে সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন পরিচালনায় ১৩ বিচক্ষণ নির্বাচন কমিশনারের মাধ্যমে আগামী তিন বছরের জন্য উপস্থিত সকল কাউন্সিলরের সরাসরি ভোটার অনুমতি সাপেক্ষে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয় বশিরুল আলম চৌধুরী সাবু এবং দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আব্বাস আলী চৌধুরী।

সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সকল নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার নেমে আসে।উপস্থিত ইউরোপের সকল দেশের নেতৃবৃন্দ জার্মান আওয়ামী লীগের সম্মেলনকে শিক্ষনীয় একটি ব্যতিক্রমধর্মী সম্মেলন হিসাবে আখ্যা দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD