শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এবং বিএসটিএমপিআইএ সৌজন্য সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের অফিসকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন।

সাক্ষাতে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিলের কোন প্রতিনিধি নেই। তিনি উপদেষ্টার কাছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুরোধ জানান। এসময় দেশের রপ্তানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন। চেয়ারম্যান রেজাউল করিম পাট থেকে তৈরি সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশের রপ্তানিখাতে শিপার্স কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান। নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে একজন শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি যৌক্তিক তা বিবেচনার জন্য সভাতে উপস্থিত ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা প্রদান করেন। পরিবেশবান্ধব সোনালী ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেয়া হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতি. সচিব সুরাইয়া পারভীন শেলী, শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা ও শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতে বিএসটিএমপিআইএ এর সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য তহবিল গঠনের নীতি প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও চিহ্নিত দিকগুলো নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ খাতের বিকাশে বস্ত্র ও পাট উপদেষ্টা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাংগীর কবীর, আব্দুস সালাম ভূঁইয়া এবং বিএসটিএমপিআইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD