শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেলো গুলির ম্যাগাজিন

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫

ঘটনাটিকে ভুলবশত: উল্লেখ করে দু:খ প্রকাশ করেছেন উপদেষ্টা 

বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির অন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে।

রোববার (২৯ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।

এদিন রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগেজে গুলির ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বলেন, স্ক্রিনিংয়ের সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের (ব্যাগ) ভেতরে ম্যাগাজিনটি পাওয়া যায়। শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান, ভুলবশত: এটি সেখানে রেখে দেয়া হয়েছিল।

রাগিব জানান, এই ঘটনার পর উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরো জানান, বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, উপদেষ্টা আসিফের বন্দুকের লাইসেন্স নেওয়া আছে। সেজন্য, এ বিষয়ে আর কিছু করার কোনো প্রয়োজন ছিল না।

টার্কিশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি সকাল ৭টার দিকে ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD