শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেধাসম্পদ ও সৃজনশীলতার বিকাশে সরকারের পাশাপাশি নারী সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বাসস।
তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আমি উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেধাসম্পদ ও সৃজনশীলতার বিকাশে সরকারের পাশাপাশি নারী সমাজসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
শেখ হাসিনা আগামীকাল ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষে আজ ২৫ এপ্রিল দেয়া এক বাণীতে এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মেধার বিকল্প নেই। সৃজনশীলতা ও মেধার বিকাশে নারীর ভূমিকা অগ্রগণ্য’ উল্লেখ করে এ প্রেক্ষাপটে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ক্ষমতা পরিবর্তন : উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী’ সময়োপযোগী হয়েছে’।
শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মেধাসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকার পেটেন্ট, ডিজাইন, ট্রেড মার্কস, ভৌগোলিক নির্দেশক পণ্য ও কপিরাইটের উন্নয়ন ও সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যা সৃজনশীলতা বিকাশে সহায়তা করবে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আথর্-সামাজিক উন্নয়নে নারীসমাজ সমান ভূমিকা রেখে চলেছে। নারীরা আজ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও দেশের নারী সমাজ তাদের মেধা ও শ্রম দিয়ে শক্ত অবস্থান করে নিতে সক্ষম হয়েছে।
বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নেও নারীরা পিছিয়ে নেই উল্লেখ করে তিনি বলেন, মেধাসম্পদ সৃষ্টি ও উন্নয়নে বাংলাদেশের নারী সমাজ দৃশ্যমান অবদান রাখছে। বৈশ্বিক ক্ষমতার পরিবর্তনে নারীর উদ্যোগ ও সৃষ্টি ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD