শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

উন্নত সাত দেশের সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
bd-journal
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে উন্নত সাত দেশের জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৮ ও ৯ জুন কানাডার কুইবেকে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

এর আগে ২০১৬ সালে জাপান অনুষ্ঠিত সংগঠনটির শীর্ষ সম্মেলনেও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-৭ এর সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান ও জার্মানি।

জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত আগ্রহে শেখ হাসিনাকে জি-৭-এর শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কানাডায় বাংলা পত্রিকা নতুন দেশ শনিবার এ খবর প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

সে দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার জন্য শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানিয়েছেন কানাডার সরকার প্রধান।

এর আগে সদ্য সমাপ্ত কমনওয়েল শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী সামাল দেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেনে কানাডার প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, শেখ হাসিনা সবশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে কানাডা সফর করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর দেশটির মন্ট্রিয়ালের ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড-জিএফ সম্মলনে যোগ দেন তিনি। সে সময় দেশটির প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD