শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ৫ গোলের শিকার সৌদি আরব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: এবার বিশ্বকাপ উদ্বোধনী খেলা নিয়ে অনেকেই শঙ্কা করেছিল যে রাশিয়া ও সৌদি আরব দিয়ে ইতিহাসের সবচেয়ে ম্যাড়ম্যাড়ে উদ্বোধনী ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। কিন্তু বিশ্বকাপ ফুটবলে শেষ কথা বলে কোনো কিছু নেই-তা প্রমাণ করলো রুশরা। সব আশঙ্কা উড়িয়ে দিল পুতিনের দেশ। এদিন সৌদি আরবের রক্ষণভাগে যেন একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ানরা। যাতে সৌদির বিপক্ষে ৫-০ গোলে দাপুটে জয় তুলে নিয়েছে রাশিয়া। রাশিয়ার পরবর্তী ম্যাচ আগামী ১৯ জুন। এদিন মিশরের মুখোমুখি হবে তারা। আর সৌদি আরবের পরবর্তী ম্যাচ ২০ জুন। এদিন উরুগুয়ের মুখোমুখি হবে তারা।
মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে রাশিয়ার হয়ে এবারের বিশ্বকাপের প্রথম গোল করেছেন রুশ মিডফিল্ডার ইউরি গাজিনস্কি। দ্বিতীয় গোলটি আসে রাশিয়ার হয়ে বদলী খেলোয়াড় ড্যানিস চেরেশভের পা থেকে। তৃতীয় গোলটি আসে আর্তেম জিউবার থেকে। চতুর্থ গোল করেন ডেনিস চেরিশেভ। এরপর গোল আসে আলেকসান্দ্র গলোভিন।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে ইতিহাসে ঢুকে যায় মস্কোর লুজনিকি স্টেডিয়াম। ২১তম বিশ্বকাপের আসর দিয়েই বিশ্বকাপে প্রথম ভিডিও রেফারি প্রযুক্তির ব্যবহার শুরু হয়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশের পরাজয়ের কোনো ইতিহাস ছিল না। এর আগে উদ্বোধনী ম্যাচে ৯ বার খেলেছে স্বাগতিক দেশ। তাতে ৬ বার জয় আর ৩টি ম্যাচে ড্র করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। রাশিয়া সেই ধারাবাহিকত ধরে রাখলো। ১৯৭০ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো সৌদি ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)। সেই ম্যাচটি ড্র হয়েছিল।
শুরু থেকেই সৌদিকে চাপে রাখে রাশিয়া। ম্যাচের ১২তম মিনিটেই রাশিয়ানদের তারকা মিডফিল্ডার ইউরি গাজিনস্কির গোলে এগিয়ে যায় রাশিয়া। আলেকজান্ডার গোলভিনের অ্যাসিস্ট থেকে গোল করেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার।

এর ১৫ মিনিট পর আরেকটি গোলের সুযোগ পেয়েছিল রাশিয়া। তবে জাগোভ আর স্মোলোভের মিলিত আক্রমণেও সৌদির রক্ষণভাগ ভেদ করতে পারেনি রাশিয়া।

ম্যাচের ৪৩তম মিনিটে সৌদির রক্ষণকে চূর্ণ করে দ্বিতীয় গোল করেন ডেনিস চেরিশেভ। ২৭ বছর বয়সী ভিয়ারিয়ালে খেলা এই তারকা মিডফিল্ডার পাঁচ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সৌদির বক্স থেকেই গোল করেন। চেরিশেভকে বল বানিয়ে দেন ২৪ বছর বয়সী তরুণ মিডফিল্ডার রোমান জোবনিন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় রাশিয়া।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে রাশিয়া। ফলস্বরূপ ৭১ মিনিটে আর্তেম জিউবার হেডের গোল থেকে ৩-০ তে এগিয়ে যায় তারা। এরপর ৯১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনিস চেরিশেভ। এরপর সৌদি আরবের ডি-বক্সের কাছে ফ্রি-কিক পায় রাশিয়া। ফ্রি-কিক থেকে গোল করতে ভুল করেননি আলেকসান্দ্র গলোভিন। নির্ধারিত সময় শেষে ৫-০ গোলেই রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বিশ্বকাপে ১০ বার অংশ নিয়েছে রাশিয়া। একবার সেমিফাইনাল খেলা দেশটি কোনোবারই ফাইনাল খেলতে পারেনি। রাশিয়া প্রথম অংশ নেয় ১৯৫৮ সালে, শেষ অংশ নিয়েছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। দেশটির সেরা অর্জন চতুর্থ স্থান (১৯৬৬ সাল)
বিশ্বকাপে সৌদি ৪ বার অংশগ্রহণ করে। সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলা হয়নি কোনোবারই। প্রথম অংশগ্রহণ ১৯৯৪ সালে আর সর্বশেষ অংশগ্রহণ ২০০৬ সালে। বিশ্বমঞ্চে সৌদির সেরা সাফল্য শেষ ষোলো (১৯৯৪)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD