ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও বাঙালি জাতির ইতিহাসে অবিসংবাদিত এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা করা হয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল হাসান তারেক-এর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ পাটবাজার দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল ও কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ জলিল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, হেদাহয়তুল ইসলাম নুরুল, উপজেলা সেচ্চাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক আনারুল হক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রহুল আমীন রাহুল প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।