রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০৯পিস ইয়াবা উদ্ধার ও ১০ জুয়াড়িসহ ১৫জনকে আটক করেছে। পুলিশ জানায় শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ মাইজপাড়া গ্রামের শান্তি বেগম, হুলিয়ামারীর আমিনুল ইসলাম কে ১০৪ পিস, ঈশ্বরগঞ্জের লক্ষ্মপুর গ্রামের ইদ্রিস আলীকে ৫পিস ইয়াবাসহ ও বটতলা গ্রাম থেকে মেহেদি মারুফ, মাজহারুল, লিটন, রফিক মিয়া, রমজান মিয়া, আল আমিন, আঠারবাড়ী ইউনিয়নের সরতি গ্রাম থেকে সবুজ মিয়া, হযরত মিয়া, ফারুক, শাহিনকে জুয়াখেলার অপরাধে ও অন্যান্য মামলায় পলাশ ও জাহিদকে আটক করা হয়।
রোববার ঈশ্বরগঞ্জ থানার ওসি আহাম্মেদ কবির হোসেন জানান, আটককৃতদের ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে।