শামস রহমান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা নবীন ও প্রবীণ মিলিয়ে একাধিক প্রার্থী। যাদের মধ্যে রয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী, উদীয়মান তারুণ্যদীপ্ত নতুন রাজনীতিবিদ লায়ন লুৎফুর গণি টিটু।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, রোববার (১১ নভেম্বর) পর্যন্ত ঈশ্বরগঞ্জের সংসদীয় আসন থেকেি আওয়ামী লীগের নির্বাচনী ফরম কিনেছেন ৭ মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শাহ্ মঞ্জুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা মহানগর শেরে-বাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক লায়ন লুৎফুর গণি টিটু, মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজিপি ও যুদ্ধাঅপরাধ ট্রাইবোনালে প্রসিকিউটর আব্দুর রহিম বিপিএম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, সাবেক ছাত্র নেতা যুবলীগের আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলাল ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল হাসান তারেক।
এদিকে রোববার আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রয় কেন্দ্র রাজধানীর ধানমন্ডির পার্টি অফিসে কথা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী উদীয়মান তারুণ্যদীপ্ত জাতীয় রাজনীতির নতুন মুখ লায়ন লুৎফুর গণি টিটুর সঙ্গে। তরুণ বয়সে জাতীয় নির্বাচনে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে লায়ন লুৎফুর গণি টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের খাদেম হিসেবে কাজ করতেই জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম কিনেছি।
এরই মধ্যে ঈশ্বরগঞ্জে লায়ন লুৎফুর গণি টিটুসহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ব্যাপক প্রচার-অভিযান শুরু করে দিয়েছেন। তবে দেখা যাক শেষ পর্যন্ত কে সেই সুভাগ্যবান; যিনি ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।